প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সহিংসতায় রণক্ষেত্র বার্সেলোনা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় রণক্ষেত্র স্পেনের বার্সেলোনা।
বুধবার (১৫ অক্টোবর) ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামে স্পেনের হাজার হাজার মানুষ। বার্সেলোনায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা।
এ সময় কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বেশকয়েকজনকে আটক করে পুলিশ। পরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।
অপরদিকে, গাজায় স্থায়ী শান্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে মাদ্রিদেও। চলমান যুদ্ধবিরতির চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য প্রহসন আখ্যা দেন বিক্ষোভকারীরা।
এর আগে, গত ৩ অক্টোবর দেশটির ফিলিস্তিনপন্থিরা শহরজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার হাতে মিছিল করে তারা। সেইসাথে, স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ বেশ কিছু ইসরায়েলি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানগুলোর দেয়ালে লিখে যায় বিভিন্ন ধরনের ইসরায়েলবিরোধী স্লোগান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার