প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি— টিআইবি’র সতর্কবার্তা

ভোট সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে দেশের জন্য গুরুতর ঝুঁকি দেখা দিয়েছে। বিষয়টি তুলে ধরেছে স্বচ্ছতা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না— এমন অভিযোগ করে তিনি বলেন, অনলাইন অফলাইন প্রচারণাসহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে।
এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ বিষয়ে ড. ইফতেখারুজ্জামান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচিত করেছে, যা প্রশ্নবিদ্ধ।
উল্লেখ্য, গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করেছে বলেও মনে করে টিআইবি। আসন্ন গণভোটে 'হ্যাঁ'- এর পক্ষে নিজেদের অভিমতও ব্যক্ত করে সংস্থাটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার