প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
দক্ষিণ লেবাননের দুই শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নিদেশ ইসরায়েলের
দক্ষিণ লেবাননের দুইটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের পক্ষ থেকে জাবশিত এবং সারাফান্দ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যেসব স্থানে তারা হিজবুল্লাহ'র উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে বলে দাবি করছে, সেসব এলাকার কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার