দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে সিলেট ও ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু হয়েছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন রোগী।