ঢাকা | বঙ্গাব্দ

তুরাগ তীরে চলছে ইজতেমা, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2025 ইং
দ্বিতীয় ধাপের ইজতেমা ছবির ক্যাপশন: দ্বিতীয় ধাপের ইজতেমা
ad728
টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থিরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted