ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুরে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
সংসদ সদস্য চয়ন ইসলাম ছবির ক্যাপশন: সংসদ সদস্য চয়ন ইসলাম
ad728
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার তলার একটি ফ্ল্যাট থেকে চয়নকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে আরও অপরাধী বা মামলার আসামি থাকতে পারে, এমন সন্দেহ ফের অভিযান শুরু করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted