সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক। তবে এটি দু’পক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে।’ ট্রাম্প আরও বলেন, তিনি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন। সেই সাথে তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।