ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন ১৪৪৯ বিদেশি মুসল্লি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2025 ইং
বিদেশি মেহমান ইজতেমা ছবির ক্যাপশন: বিদেশি মেহমান ইজতেমা
ad728
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশের ৬৪ জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন মুসল্লিরা।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত বিশ্বের ৪৯ দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেছেন।

বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আরব থেকে ৮৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৬৪ জন, পাকিস্তান থেকে ৪২৬ জন ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া ৫১৭ জন ইংলিশ ভাষাভাষী এবং ছাত্র ও প্রবাসীসহ ১৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন।

আগত বিদেশিদের সবচেয়ে বেশি ৬৫৮ জন রয়েছে ভারতের। এরপর ইন্দোনেশিয়ার ২৬৭ জন। এছাড়া অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।

বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। তাদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। খিত্তার পাশে পুলিশ-র‌্যাবসহ সমস্ত বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। তাদের থাকা, খাওয়া, যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো ইজতেমার ময়দানে বিশেষ নজরে রাখা হয়েছে।

এদিকে, শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ (দিল্লি নিজামউদ্দিন), তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু (ফজিলত ও আদব) নিয়ে বয়ান করেন মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হয়। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমান, তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আছরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন), তরজমা করেন মাওলানার রুহুল আমিন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted