ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2025 ইং
সালাহউদ্দিন মিয়াজী আটক ছবির ক্যাপশন: সালাহউদ্দিন মিয়াজী আটক
ad728
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে যশোরের সদর উপজেলার ‘শ্যামলছায়া পার্ক’ থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে, ‘শ্যামলছায়া পার্কে’ সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা পার্কটির প্রধান ফটক ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted