ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, ঝুলিয়ে রাখা হলো ফুটওভারব্রিজে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2025 ইং
ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখা ছবির ক্যাপশন: ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখা
ad728
রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ‌‌উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

তাদের বেঁধে গণপিটুনির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত জনতার কেউ কেউ তাদের মারধর করছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্ত করতে দেখা গেছে। সেখানে উপস্থিত অনেককে এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করতেও দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted