ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৫টি স্থান অর্থাৎ রাঙামাটি শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়, রাঙামাটি পাবলিক কলেজ মাঠ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, মিলন বিহার এলাকা ও ভেদভেদী এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় স্থানী নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে টিসিবির পণ্য সংগ্রহ করেন।

পণ্যের মধ্যে দেওয়া হয়- চিনি, মশুর ডাল, ভোজ্য তেল ও ছোলা। প্রতি কেজি চিনির দাম রাখা হয় ৭০টাকা, মশুর ডাল ৬০ টাকা, ভোজ্য তেল ১০০টাকা ও ছোলা ৬০টাকা।

রমজান মাসে এভাবে কম মূল্যে পণ্য পেয়ে খুশি স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স