ঢাকা | বঙ্গাব্দ

৯১টি ড্রোন নিয়ে মস্কোতে ভয়াবহ হামলা ইউক্রেনের, বন্ধ ৬ বিমানবন্দর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এতে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর চারটিসহ মোট ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে ৯১টি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আগুন লেগে যায়, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে।

রয়টার্স বলছে, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরের দিকে বিশাল এই ড্রোন হামলাটি শুরু হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের ওপর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়ার এই রাজধানী শহরের আশপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে ২.১ কোটি এবং এটি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।

সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, “মস্কোর ওপর শত্রু বাহিনীর ইউএভি (মনুষ্যবিহীন বিমানবাহী যান) এর সবচেয়ে বড় আক্রমণ প্রতিহত করা হয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স