গ্রেপ্তার অলোক রঞ্চন গোস্বামী মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার উত্তরায় একটি বায়িং হাউসে চাকরি করতেন। স্ত্রী বিউটি গোস্বামী (৩৮) এবং দুই শিশু সন্তান নিয়ে তিনি ঢাকার উত্তরা এলাকায় থাকতেন।
গত শুক্রবার (৪ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারেশ্রী এলাকায় মিতরা-বরুন্ডি সড়কের একটি বাঁশঝাড় থেকে কার্টনবন্দি অবস্থায় বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। তবে তাৎক্ষণিক মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ। পরবর্তীতে পুলিশের ঢাকার ক্রাইম সিন ইউনিট ও সিআইডি নিহতের পরিচয় উদঘাটন করে। নিহত বিউটি গোস্বামীর বাবার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার আদিতমারী এলাকায়।
আল-আমিন সাঈফী