তাদের মধ্যে তিনজন হলেন- নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), আখাউড়ার শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২)। অরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে উত্তরের আকাশ ঘন কালো হয়ে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত শুরু হয়। সেইসঙ্গে আকাশে বিজলিসহ বজ্রপাত শুরু হয়। ধানকাটার মৌসুম হওয়ায় কৃষকরা জমিতে ধান কাটছিলেন। এ সময় নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক আব্দুর রাজ্জাক ও এর অল্প সময়ে পর গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, দুপুরে খবর আসে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত হবে।
এ দিকে আখাউড়ায় রোববার বিকেলে নিজ জমিতে খড় গোছানোর সময় আকস্মিক বজ্রপাতে শেখ সেলিম মিয়া ও জামির খাঁ নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।