ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের মাটি থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উত্থান : মহসিন উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মো. মোসাদ্দেক হোসাইন রাফিও (বিশেষ প্রতিবেদক)

দীর্ঘদিনের সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা আর ছাত্র রাজনীতিতে সোচ্চার ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ের বড় দায়িত্ব পেলেন গাজীপুরের তরুণ সমাজকর্মী মো. মহসিন উদ্দিন। তাঁকে জাতীয় যুব শক্তি'র কেন্দ্রীয় সংগঠক হিসেবে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এই খবরে গাজীপুরের তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দ।


১৭ মে (শনিবার), জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর যৌথ অনুমোদনে গঠিত হয় ১৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এই কমিটিতে মহসিন উদ্দিনকে কেন্দ্রীয় সংগঠক হিসেবে মনোনীত করা হয়।


পরিচিতি: নেতৃত্বের জন্ম রাজপথে

মহসিন উদ্দিন কেবল একটি নাম নয়—তিনি গাজীপুর জেলার তরুণদের অধিকার আদায়ের প্রতীক। বর্তমানে তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান,

"আমি কোনোদিন স্বার্থের জন্য রাজনীতি করিনি। বরং ছাত্রদের ন্যায্য অধিকার, নিরাপদ সড়কের দাবি, কোটাব্যবস্থার সংস্কার, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছি।"


তিনি আরও বলেন,

"আমি গাজীপুরবাসীর ভালোবাসায় রাজনীতি করি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমার স্বপ্ন—একটি বৈষম্যহীন, সুশৃঙ্খল, মানবিক বাংলাদেশ গঠন।"


আন্দোলনে আন্দোলনে গড়ে ওঠা এক সৈনিক

তরুণ বয়সেই রাজপথে একের পর এক আন্দোলনে সক্রিয় হয়ে উঠেছিলেন মহসিন উদ্দিন। তাঁর উল্লেখযোগ্য আন্দোলনগুলো হলো -

★ নিরাপদ সড়ক আন্দোলন (২০১৮)

★ মোদি বিরোধী আন্দোলন (ঢাকা ও গাজীপুর কেন্দ্রিক)

★ কোটা সংস্কার আন্দোলন

★ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির নেতা ও সংগঠক। কখনো ব্যানার হাতে, কখনো মাইক কাঁধে—মাঠেই ছিল তাঁর অবস্থান।


গাজীপুরের নেতা, জাতীয় পর্যায়ের সংগঠক

তাঁর এই পদোন্নতিকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে বইছে ইতিবাচক হাওয়া। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন,


“মহসিন ভাই গাজীপুরের গর্ব। তিনি শুধু নেতা নন, একজন সংগঠক, সাহসী কণ্ঠস্বর। আমরা তাঁর মাধ্যমে গাজীপুরের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি জাতীয় প্ল্যাটফর্মে।”


জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে তরুণদের মাঝে সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে চান মহসিন উদ্দিন। বিশেষ করে:

★ শিক্ষিত বেকারদের জন্য সংগঠিত কর্মশালা ও প্রশিক্ষণ

★ তরুণ উদ্যোক্তা গঠনে সহায়তা

★ সমাজবিরোধী অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ

★ ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে নীতি নির্ধারণে ভূমিকা রাখা


তিনি বলেন,

“আমি চাই, দেশের প্রতিটি তরুণ হোক সচেতন, সংগঠিত ও সৎ। তারুণ্যের শক্তিকে জাগিয়ে তুলতে কাজ করব।”


মহসিন এর মতো সংগ্রামী তরুণদের হাত ধরেই নতুন প্রজন্মের রাজনীতি আরও মানবিক, সংগঠিত ও ইতিবাচক হয়ে উঠবে - এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted