ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হলো না বাউলশিল্পীকে, কনসার্ট বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মার্কিন মুলুকে প্রবেশের সময় বাধার মুখে পড়তে হলো ভারতের পশ্চিমবঙ্গের বাউলশিল্পী পার্বতী বাউলকে। যার জেরে বাতিল হলো তার সানফ্রানসিসকোর কনসার্ট। গত রোববার (১৮ মে) হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই হেনস্তার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।

ভারতীয় মিডিয়া দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের বিষয়টি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এই বাউলশিল্পী। এমনকি তাদের পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয়।

তিনি জানান, প্রতিবছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার।

ভারতীয় গণমাধ্যমকে পার্বতী বলেন, ‘এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনো দিন বর্ডারে সমস্যায় পরিনি। একেবারে অন্য রকম পরিবেশ ছিল। সবাই নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। আমরা যাই-ই উত্তর দিচ্ছি নিজেদের মতো করে বিষয়টির অর্থ বের করছেন তারা।’

এরপর দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল আমাদের। প্রায় সাত থেকে আট ঘণ্টা কোনো পানি বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি।’ যোগ করেন তিনি।

পার্বতীর অভিযোগ, তাদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়। শিল্পীদের পক্ষে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। 

পার্বতী বলেন, ‘আমরা আইনজীবী এবং ওখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করা যায়।’

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted