ঢাকা | বঙ্গাব্দ

টাইগারদের ‘খুশি’ হওয়ার মতো স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে স্কোয়াড দেখে খুশি হতেই পারে টাইগাররা। কেননা স্কোয়াডে জায়গা হয়নি তিন পাক তারকার।

আজ বুধবার (২১ মে) ঘোষিত দলে রাখা হয়নি তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে। তিন তারকা না থাকায় দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। তার ডেপুটি হিসেবে থাকবেন শাদাব খান। এদিকে, মাইক হেসনের অধীনে এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে পাকিস্তান দলের।

টি২০ দলে ফেরানো হয়েছে হাসান আলী, ফখর জামান এবং সাইম আইয়ুবকে। এছাড়া অলরাউন্ডার ফাহিম আশরাফ, হুসাইন তালাত এবং উইকেটকিপার ব্যাটার সাহিবজাদা ফারহানকেও দলে ফেরানো হয়েছে। পেসারদের মধ্যে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং নাসিম শাহ। 

বাদ পড়েছেন আব্বাস আফ্রিদি, আব্দুল সামাদ, জাহানদাদ খাঁ, মোহাম্মদ আলী, উমাইন বিন ইউসুফ, সুফিয়ান মুকিম এবং উসমান খান।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের নতুন সূচি এখনো ঘোষণা হয়নি।

পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, ইরফান খান নিয়াজি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted