তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এখনও দুটি ম্যাচ খেলতে হবে আলবিসেলেস্তেদের। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড়দের নাম ঘোষণায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে দেশটির ফুটবল বোর্ড।
গত মার্চে আর্জেন্টিনার পোর্ট সিটি বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয়। এতে ১৬ জন মারা যায়, সেইসাথে হাজারেরও বেশি মানুষ বাড়িঘর হারায়। তাদের স্মরণে নতুন এই পন্থা এএফএ’র। ওই শহরের নানা বয়সী ও পেশার নাগরিকদের মুখে শোনা গেলো বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড।
আল-আমিন সাঈফী