ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল রাজমিস্ত্রির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
সিরাজগঞ্জে-বজ্রপাতে-প্রাণ-গেল-রাজমিস্ত্রির ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে-বজ্রপাতে-প্রাণ-গেল-রাজমিস্ত্রির
ad728

সিরাজগঞ্জ জেলা সদরে বজ্রপাতে মিলন সেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মিলন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের ছোট ভাই সোহেল সেখ বলেন, দুপুর ২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ওই সময় বড় ভাইয়ের ছেলে বাড়ির পাশে খেতে ফুটবল খেলা করছিল। ভাতিজাকে ডাকতে গিয়ে মিলন বজ্রপাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় সেখান থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স