ঢাকা | বঙ্গাব্দ

ঘরে বসে মসজিদে নববীতে হাদিস পড়ার সুযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ঘরে বসে মসজিদে নববীতে হাদিস পড়ার সুযোগ ছবির ক্যাপশন: ঘরে বসে মসজিদে নববীতে হাদিস পড়ার সুযোগ
ad728

ঘরে বসেও অংশ নেওয়া যাবে মসজিদে নববীর হাদিসের দরসে। আগামী ৭ জুলাই ২০২৫ মোতাবেক ১১ মুহাররম ১৪৪৭ শুরু হতে যাচ্ছে মসজিদে নববীর গ্রীষ্মকালীন হাদিসের দরস (বা কোর্স)।

বিশ্বের যে কোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করে নারী-পুরুষ সবাই তাতে অংশগ্রহণ করতে পারবে। ছবিতে দেওয়া বারকোড স্ক্যান করে নির্ধারিত ওয়েব সাইটে যেতে হবে। সেখানে ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নিম্নের লিংকে প্রবেশ করেও রেজিস্ট্রেশন করা যাবে। তা হলো https://reg.qm.edu.sa/Minton/Account/Login

আসন্ন দরসে ‘আল জামি লিমা ফিস সহিহাইন’ পাঠ দান করা হবে এবং তা অংশগ্রহণকারীদের মুখস্থ করানো হবে। গ্রন্থটি রচনা করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। এতে তিনি সেসব হাদিস একত্র করেছেন যেগুলো সহিহ বুখারি ও সহিহ মুসলিম উভয় গ্রন্থে স্থান পেয়েছে। নিম্নোক্ত লিংকে যেয়ে ‘আল জামি লিমা ফিস সহিহাইন’ গ্রন্থটির পিডিএফ ডাউনলোড করা যাবে। লিংকটি হলো— https://surl.li/raudqu


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স