ঢাকা | বঙ্গাব্দ

১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ছবির ক্যাপশন: ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
ad728

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে ১৮টি অঞ্চলের জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট—এই ১৮টি অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার এই অবস্থায় নদীপথে চলাচলরতদের পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী নির্দেশনায় তা জানানো হবে বলেও জানায় সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স