ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রী মারা গেছে মনে করে স্বামীর আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2025 ইং
স্ত্রী মারা গেছে মনে করে স্বামীর আত্মহত্যা ছবির ক্যাপশন: স্ত্রী মারা গেছে মনে করে স্বামীর আত্মহত্যা
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর মারা গেছে মনে করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। বুধবার (৯ জুলাই) রাতে কসবা উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মহনন করা পারভেজ মিয়া (২৬) কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ও ছুরিকাঘাতে আহত লাকী আক্তার (২০) উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মৃত নিজাম মিয়ার মেয়ে। লাকী আক্তারের বাবার বাড়ি ময়মনসিংহ হলেও দীর্ঘদিন ধরে তারা খাড়েরা গ্রামে বসবাস করেন।
 
লাকী আক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
একাধিক সূূত্র জানায়, দুই-আড়াই বছর আগে পারিবারিকভাবে পারভেজ মিয়া ও লাকী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে মারা গেছে মনে করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নারী ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted