ঢাকা | বঙ্গাব্দ

আলিয়ার সঙ্গে প্রতারণা করে যা যা করেছিলেন সেই নারী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
আলিয়ার সঙ্গে প্রতারণা করে যা যা করেছিলেন সেই নারী ছবির ক্যাপশন: আলিয়ার সঙ্গে প্রতারণা করে যা যা করেছিলেন সেই নারী
ad728

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রযোজনা সংস্থার আস্থার অপব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠি। প্রায় ৭৬ লাখ ৯০ হাজার টাকারও বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যা এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বলিউড মহলে।

এবার তদন্তে উঠে এসেছে, এই অর্থ দিয়ে তিনি কিনেছেন বিলাসবহুল সব জিনিসপত্র। যেমন, ৬৫ ইঞ্চির একটি স্মার্ট টিভি, দামি ফ্রিজ, আইফোন, আইপ্যাডসহ আরও নানা কিছু।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা পাঁচটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন বেদিকা। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, ওই টাকায় তিনি শুধু ইলেকট্রনিক পণ্য কেনেননি, আয়োজন করেছেন একটি পার্টিও।

শুধু আর্থিক প্রতারণা নয়, আলিয়ার আসন্ন ছবি ‘জিগরা’র চিত্রনাট্য ফাঁসের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, অভিনেত্রীর পারিবারিক ভ্রমণ পরিকল্পনার কথাও আমেরিকার এক বাসিন্দার কাছে পাচার করেন বলে জানা গেছে। গোপনীয়তা ভঙ্গের এসব ঘটনা নিয়েও চলছে তদন্ত।

গত মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে আটক করা হয় বেদিকাকে। এরপর বৃহস্পতিবার তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বেদিকা। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted