ঢাকা | বঙ্গাব্দ

নতুন চুলের সাজে নেইমার, জোড়া গোলে কামব্যাক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
নেইমার। ছবির ক্যাপশন: নেইমার।
ad728

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নেইমার মেলে ধরেন নিজেকে। সিরি আ’তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। দুটি গোল করেছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছুটে এসে বল জালে জড়ান নেইমার। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স