শচীনের পর এবার সামনে আসল আরেক সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের নাম। বোর্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজ্য সংস্থা থেকে মনোনয়ন লাগে। ক্রিকবাজের খবর, হরভজনকে মনোনয়ন দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাঞ্জাবে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার দেশের হয়ে তিন ফরম্যাটে ৩৬৭টি ম্যাচ খেলেছেন।
সভাপতি পদে নির্বাচন করছেন কি না, হরভজন এ বিষয়ে এখনও কিছু জানাননি। বোর্ডের কাছে অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধির নাম জমা দেওয়ার জন্য গতকাল ছিল শেষ দিন। আজ সব প্রতিনিধির তালিকা প্রকাশ করতে পারে বিসিসিআই। এরপরই আভাস যাবে হরভজন প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না।