ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় দীঘি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
আনোয়ারায় দীঘি ছবির ক্যাপশন: আনোয়ারায় দীঘি
ad728
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় একটি দীঘি থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর পাশে একটি দীঘিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর, পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দীঘিতে ফেলা হয়েছিল। মৃতদেহের কিছু অংশ পানিতে ভেসে ছিল, আর কিছু অংশ আটকে ছিল পাড়ের কাদায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স