ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী জেনারেল হাসপাতালে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালী করেসপনডেন্ট:

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র‍‍্যাব-১১ এই অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মিলন (৩৫), হারুন (৩৪) ও সজিবকে (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, রতনকে (৩৮) ৩০দিন, আকরাম হোসেনকে (২৫) ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং স্বপন (৪৪) ও মাসুদকে (৪৫) ১৫দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে হাসপাতালটির বাইরে ও ভেতরে দালাল চক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। এর বিনিময়ে তারা প্রাইভেট হাসপাতাল থেকে বড় অঙ্কের কমিশন নিতো। এছাড়াও সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিতো। এসব অভিযোগের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেন।

মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীদের সেবা বিঘ্নিত হত। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে, র‍‍্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ৭ দালালকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়ে তাদের কারাগারে পাঠায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স