ঢাকা | বঙ্গাব্দ

এশিয়া কাপে আজ সুপার ফোরে ভারত–পাকিস্তান লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি ছবির ক্যাপশন: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি
ad728

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে আগের ম্যাচের মতো এবারও টসে দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল। এবার আবারও নতুন বিতর্ক—পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবেন না বলে জানিয়েছে ভারতীয় শিবির।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

উল্লেখ্য, ভারত–পাকিস্তান ম্যাচ সবসময়ই রোমাঞ্চে ভরপুর হয়। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ নয়টি লড়াইয়ের মধ্যে আটবারই জিতেছে পরে ব্যাট করা দল। ফলে আজকের ম্যাচ নিয়েও ক্রিকেটভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স