অভিযানে রুনার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুনা কেরানীটেক বস্তি এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, রুনার নেতৃত্বে এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল। তরুণ সমাজ ধ্বংসের পথে এগোচ্ছিল। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন,
“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলবে।”
পুলিশ সূত্রে জানা যায়, রুনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে স্থানীয়রা রুনার গ্রেফতারকে মাদকবিরোধী লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন। তারা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে কেরানীটেক বস্তি থেকে মাদক পুরোপুরি নির্মূলের দাবি জানিয়েছেন।