ঢাকা | বঙ্গাব্দ

পূজা উপলক্ষে ভারতকে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিলো বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
পূজা উপলক্ষে ভারতকে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিলো বাংলাদেশ ছবির ক্যাপশন: পূজা উপলক্ষে ভারতকে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিলো বাংলাদেশ
ad728
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

‘চাষী’ ব্র্যান্ডের এসব চাল ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে। বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সি অ্যান্ড এফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠানো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।

/এসআইএন

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স