ঢাকা | বঙ্গাব্দ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
তেহরানের সরকারি সংবাদ সংস্থা মিজান ছবির ক্যাপশন: তেহরানের সরকারি সংবাদ সংস্থা মিজান
ad728
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের সরকারি সংবাদ সংস্থা মিজান।

প্রতিবেদনে বলা হয়, সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্প, জাতীয় নিরাপত্তা ইস্যু ও ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে আটক করা হয়েছিলো তাকে।

বিচার বিভাগের দাবি, সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ ও ডেটা সেন্টারগুলোতে অনুপ্রবেশের পথ তৈরি করতে ঐ গুপ্তচরকে নিয়োগ দেয় মোসাদ। তবে শুধুমাত্র একটি প্রকল্পে সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। ইরানের প্রশাসনিক অবকাঠামোকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছিলো সে। তবে তার সাজার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স