ঢাকা | বঙ্গাব্দ

ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ ছবির ক্যাপশন: ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ
ad728
স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা, এক্স হ্যান্ডলে দেয়া পোস্টে বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরায়েলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা।

প্রসঙ্গত, গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের।

/এসআইএন

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স