ঢাকা | বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ad728
পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, পিআর প্রশ্নে গনভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স