ঢাকা | বঙ্গাব্দ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
ad728
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত সুপারিশ দিয়েছে তাতে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না। এমনকি অন্তর্বর্তী সরকার ও কমিশনের ভূমিকায় হতাশ বিএনপি বলেও জানান তিনি।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অধ্যাদেশ পাস হয়েছে, সেটা এখন অধ্যাদেশ হওয়ার অপেক্ষায় রয়েছে। আগে জোটভুক্ত যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল—জোটের প্রতীকে অথবা নিজস্ব প্রতীকে নির্বাচন করার। কিন্তু হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে একটি রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায়। সরকার যেনো নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের কর্মকাণ্ডে জাতি আশ্বস্ত হতে পারে।

ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিশন, সরকার ও আরও কয়েকটি রাজনৈতিক দল একপক্ষই মনে হয়েছে। জাতির পক্ষে বিএনপি একাই লড়াই করেছে। যেই দলিল প্রকাশিত হয়েছে, সেখানে স্বাক্ষরিত সনদের হুবহু নেই।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted