ঢাকা | বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করার আবেদন বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করার আবেদন বিএনপির ছবির ক্যাপশন: তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করার আবেদন বিএনপির
ad728
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করা হয়, সেই আবেদন করেছেন বিএনপি মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদীন।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ আবেদন করেন তিনি। 

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি-বিদেশি যেকোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। 

এর আগে, সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়। 

এর আগে ৬ষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে, জামায়াত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। 

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। 

উল্লেখ্য, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted