হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন-
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব জি কে গউছ প্রার্থী মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন। ২০০৪ সালে ১ম মেয়র নির্বাচন থেকে প্রত্যেকটি মেয়র নির্বাচনে এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে তার পক্ষে কাজ করে ছিলাম। ১ম মেয়র নির্বাচনে আমি জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনে আমি জামায়াতের জেলা সেক্রেটারি ছিলাম। এবার আমরা দু’জনেই দু’দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিযোগী হয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবিগঞ্জের উন্নয়ন।
জনগণ আমাকে বিজয়ী করলে হবিগঞ্জের উন্নয়নে বড় ভাই হিসাবে উনাকে রাখবো আর জনগন উনাকে বিজয়ী করলে হবিগঞ্জের উন্নয়নে উনাকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।”
দৈনিক দুর্বার