বাংলাদেশে টাকা হলে কি না করা সম্ভব, সবই সম্ভব — মোহাম্মদ মোশাহিদ মজুমদার
নিজস্ব প্রতিবেদক: তরুণ উদ্ভাবক ও সমাজ চিন্তক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেছেন, “বাংলাদেশে টাকা হলে কি না করা সম্ভব, সবই সম্ভব। কারণ আমরা বাঙালিরা টাকার কাছে দুর্বল। হ্যাঁ, এটাই বাস্তব।”
তিনি আরও বলেন, “আজকের সমাজে ন্যায়-অন্যায়, যোগ্যতা-অযোগ্যতা, এমনকি সততা-অসততার পার্থক্যও অনেক সময় টাকার প্রভাবে মুছে যাচ্ছে। যেখানে নীতি ও মূল্যবোধের জায়গায় টাকার শক্তি প্রভাব বিস্তার করছে, সেখানে ন্যায়বিচার ও মানবতার স্থান সংকুচিত হয়ে যাচ্ছে।”
মোশাহিদ মনে করেন, টাকার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা সমাজে নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমরা যদি সত্যিকারের উন্নত বাংলাদেশ গড়তে চাই, তবে টাকার দাস না হয়ে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা বাড়াতে হবে।”
তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান, “দেশপ্রেম ও নৈতিকতার ভিত্তিতে নতুন সমাজ গঠনের পথে এগিয়ে আসতে হবে। টাকায় সব কিছু কেনা যায় না—এই সত্যটি আমাদের বুঝতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।”
দৈনিক দুর্বার