ঢাকা | বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা ছবির ক্যাপশন: তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা
ad728
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়নের সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে, সড়কের ওপর নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করার দায়ে দুইজন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করায় দুটি ট্রাকের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় শব্দদূষণ সৃষ্টিকারী তিনটি হাইড্রোলিক হর্ন। সেইসাথে, বালু ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। 

পঞ্চগড়ের পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। আমরা নিয়মিত নজরদারি ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ বলেন, অবৈধভাবে বালুসহ বিভিন্ন সামগ্রী সড়কে জমা করা বা হাইড্রোলিক হর্ন ব্যবহার জনদুর্ভোগ সৃষ্টি করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একইসঙ্গে আমরা সবাইকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে কাজ করছি। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted