ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন কংগ্রেসে উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
মার্কিন কংগ্রেসে উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ ছবির ক্যাপশন: মার্কিন কংগ্রেসে উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ
ad728
মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে বুধবার (১৯ নভেম্বর) ক্যাপিটল হিলে সৌদি যুবরাজকে স্বাগত জানায় হাউজ স্পিকার মাইক জনসন।

এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস ও সিনেটের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জাকজমকপূর্ণ এই আয়োজনে অংশ নেন ডেমোক্রেট দলেরও কিছু সদস্য।

সৌদি যুবরাজের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে সৌদি আরবের অভ্যন্তরীণ ভবিষ্যতের পাশাপাশি ইসরায়েল-গাজা ইস্যু নিয়েও বৈঠক করে কর্মকর্তারা।

মোহাম্মদ বিন সালমানের এই সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী করে তোলা বলে বিশ্লেষকদের মত। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted