ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় জেগে উঠলো আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
ইন্দোনেশিয়ায় জেগে উঠলো আগ্নেয়গিরি ছবির ক্যাপশন: ইন্দোনেশিয়ায় জেগে উঠলো আগ্নেয়গিরি
ad728
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় জেগে উঠেছে সুপ্ত আগ্নেয়গিরি। বুধবার (১৯ নভেম্বর) এটি থেকে ভয়াবহ উদগীরণ শুরু হয়েছে। এরইমধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে জাভা অন্যতম। বুধবার বিকেলে দ্বীপটির সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। শুরু হয় উদগীরণ। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে গরম ছাই ও শিলাখণ্ড।
আগ্নেয়গিরির ছাইয়ের স্তম্ভ সাড়ে ছয় হাজার ফুট অবধি উপরে উঠে। একইসাথে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে গরম ছাই ও লাভা। যা প্রায় সাত কিলোমিটার অবধি পৌঁছেছে। ১২ মাইল অবধি ছড়িয়ে পড়তে পারে লাভা।
এরই মাঝে আগ্নেয়গিরির আশেপাশের গ্রাম থেকে প্রায় ৯০০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে কমপক্ষে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted