হবিগঞ্জ সদর উপজেলার চিড়িয়াকান্দি রোডে অবস্থিত মাদরাসাতু দারিল আমান, হবিগঞ্জ-এ শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে হৃদয়স্পর্শী নাশিদ সন্ধ্যা ও দোয়া মাহফিল–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৭ ডিসেম্বর, বুধবার, বিকাল ৪টা থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী জামাল হোসাইন ফয়সাল এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন জয়নুর, সহকারী পরিচালক, অত্র মাদরাসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আব্দুল আলম (হাফি.), প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতু দারিল হিকমাহ, শ্রীমঙ্গল। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাশিদ শিল্পী হা. মাও. ইউসুফ আল হাসাইন (কলরব)।
নাশিদ পরিবেশনায় অংশগ্রহণ করেন ইশফাক আহমদ তুহিন (সবুজবাড়ি, ঢাকা), আরিফ রাব্বানী রাকিব (ঢাকা), মিজান কাদেরী (কার বিন রাব্বানী, সাংস্কৃতিক ফোরাম), বদরুল আলম রায়হান (মৌলভীবাজার), মিজা জসিম উদ্দিন (সিলেট), আল-আমিন সাঈফী (হবিগঞ্জ), আদনান সাইফ (হবিগঞ্জ) এবং তাজুল ইসলাম রাকিব (সিলেট)।
অনুষ্ঠানের একপর্যায়ে মাদরাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ (সবক) প্রদান করা হয়। সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন মো. নিহাদ (পিতা: মরম আলী), মো. মারুফ (পিতা: মাহমুদ মিয়া), মো. ইশরাক ফারহান (পিতা: আবু তাহির), আমিনুল ইসলাম (পিতা: জহুরুল ইসলাম) এবং আব্দুল মজিদ (পিতা: আঃ আওয়াল)।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হিদায়াত। কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে সফলতা নিশ্চিত হয়। তারা শিক্ষার্থীদের কুরআনের হাফেজ ও আমলদার মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বিশেষ নসিহত প্রদান করেন।
উল্লেখ্য, মাদরাসাতু দারিল আমান প্রতিষ্ঠিত হয় ১ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখে। কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দুর্বার