ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে কুয়াশা মোড়ানো সকাল, পরিবর্তন আসবে না তাপমাত্রায়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
রাজধানীতে কুয়াশা মোড়ানো সকাল, পরিবর্তন আসবে না তাপমাত্রায় ছবির ক্যাপশন: রাজধানীতে কুয়াশা মোড়ানো সকাল, পরিবর্তন আসবে না তাপমাত্রায়
ad728
শীতের স্নিগ্ধতার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণ— রাজধানী ঢাকার সকাল শুরু হয়েছে ঠিক এভাবেই। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।এতে বলা হয়, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।

আরও বলা হয়, সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।রাজধানীতে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted