ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। ছবির ক্যাপশন: পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা।
ad728
রায়েরবাজার কবরস্থানে ১১৪ মরদেহ উত্তোলন করে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। 

রোববার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান সিআইডি প্রধান  মো. ছিবগাত উল্লাহ।পরিচয় নিশ্চিত হওয়া ৮ জন হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মাহিন মিয়া (২৫), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আসাদুল্লাহ, চাঁদপুরের মতলব উপজেলার বারোহাটিয়া গ্রামের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং থানার সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদার কাবিল হোসেন (৫৮)।

গতবছরের ৭ ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ৮ পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ। পরিচয় শনাক্ত না হওয়া অপর একজনের মরদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছেন সিআইডি প্রধান।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted