ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মতিন ছবির ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মতিন
ad728

সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০ জানুয়ারি ২০২৬

সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে ড্রীম আবুল হোসেন টাওয়ারের (৪র্থ তলায় ) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফ্রন্টের মহাসচিব স. উম আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মতিন বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও আদর্শহীন রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, “এই সংকটময় সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মতো আদর্শিক সংগঠনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।” তিনি সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা স. উম আব্দুস সামাদ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক ছাত্র আন্দোলন।” ভ্রান্ত মতাদর্শ ও অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে সুসংগঠিত ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় পরিষদের সদস্যদের জ্ঞান, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আজাদ হোসাইন বলেন, “আমরা ছাত্রসমাজকে মাদক, সন্ত্রাস, অনৈতিক রাজনীতি ও আদর্শহীনতা থেকে মুক্ত রেখে সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত অর্থ সম্পাদক আফসার মিয়া। বিশেষ বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, ছাত্রসমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স