ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণা ঘিরে ভোলায় বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। ছবির ক্যাপশন: শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে।
ad728
ভোলায় নির্বাচনী প্রচারণায় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলো তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়, একই ইউনিয়নের জামায়াতের আমীর আব্দুল হালিমের। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়।  

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted