দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অভিযুক্তদের একজন মধ্য ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন।
ইরানের বিচার বিভাগের বরাতে বলা হয়েছে, ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহ ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের দায়ে দোষী সাব্যস্ত হন। এরপর তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।