সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুণ সোপান এই স্লোগান কে সামনে রেখে দেশের বৃহৎ বেসরকারী ভাবে
শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদ প্রতি বছরের ন্যায় ২০২৫ইং সালের সারাদেশে এক যুগে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ছিল
শায়েস্তাগঞ্জ উপজেলা জোনে ৭১৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৫৮ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।
আজ ০২-০৫-২০২৬ইং তারিখে শনিবার শায়েস্তাগঞ্জ বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় উপজেলা জোনের পরিচালক মোঃ মামুনুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং আব্দুস ছামাদ ও নিয়ন্ত্রক মোহাম্মদ শাকিল রেজার যৌথ পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নুরুল আলম সিরাজী, বিশেষ অতিথি শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান জালাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব শায়েস্তাগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ মাওলানা আব্দুল কাদির, বিশেষ অতিথি অবঃপ্রাপ্ত সার্জেন্ট সেমিল মিয়া, প্রধান বক্তা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ হবিগঞ্জ জোনের সমন্বয়ক কাওছার আহমেদ রুবেল, বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সদস্য আফছার আহমেদ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী, চলিতার আব্দা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আক্তার আলী, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ শামীম আহমেদ, শিক্ষানুরাগী ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাহিদ মজুমদার সহ আরিফুর ইসলাম, কাওছার আহমেদ, ইমাম তাকিক, নাহিন চৌধুরী, অপি চৌধুরী সহ প্রমূখ।
বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।