গতকাল শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় নিহত জামিলের মরদেহ বহনকারী ফ্লাইট। দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছাবে জামিলের দেহ।ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে সম্পন্ন হয়েছে মরদেহ দুটি হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া। দ্রুততম সময়ে নাহিদা বৃষ্টির মরদেহও দেশে পাঠানোর তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল।