ঢাকা | বঙ্গাব্দ

এজলাসে প্রবেশে বাধা, আদালতের সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদকর্মীদের

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। ছবির ক্যাপশন: মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি।
ad728
রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। অথচ আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা তা গণতন্ত্রের জন্য হুমকি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
 
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। এছাড়া সাংবাদিক যারা গ্রেফতার রয়েছেন, অন্যায় না করে থাকলে তাদের মুক্তি দাবি তোলা হয়।

নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স