ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব স্থাপনা চিহ্নিত করা হয় এবং নির্ভুল হামলার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে। ছবির ক্যাপশন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব স্থাপনা চিহ্নিত করা হয় এবং নির্ভুল হামলার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে।
ad728

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রার বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ৩ মে) ভোরে চালানো এই হামলায় জর্ডানে মাদক ও অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত স্থাপনা ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে।

 
সামরিক বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব স্থাপনা চিহ্নিত করা হয় এবং নির্ভুল হামলার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে।
 
সাম্প্রতিক সময়ে সীমান্তে চোরাচালানের প্রচেষ্টা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ হামলা চালানো হয়েছে বলে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে।
 
এদিকে সূত্রের বরাত দিয়ে সিরিয়ার আল-ইখবারিয়া টিভি জানিয়েছে, জর্ডানের যুদ্ধবিমান সুয়াইদা প্রদেশের শাহবা গ্রামে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে অস্ত্র ও মাদক মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।
 
প্রতিবেদনে বলা হয়, শহরের একটি সাবেক রাষ্ট্রীয় নিরাপত্তা শাখার কাছাকাছি এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সেখানে ড্রোন ও  অ্যাম্বুলেন্স চলাচল লক্ষ্য করা গেছে।
 
সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে মাদক পাচার চক্রের বিরুদ্ধে এ ধরনের একাধিক হামলা চালিয়েছে জর্ডান।

নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স